শিরোনাম :
প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন

বিএনপি কার্যালয়ের পথ থেকে মির্জা ফখরুলকে ফিরিয়ে দিল পুলিশ

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বিডি ডেস্ক :
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে যাওয়ার সময়ে বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিজয়নগর মোড় থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
বিষয়টি গণতন্ত্র পরিপন্থী বলেও এসময়ে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, সমাবেশ বানচালে নয়াপল্টনে হামলার ঘটনা ঘটিয়েছে সরকার। এখন বোমা তল্লাশির নাটক করে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
বিএনপি মহাসচিব জানান, বিএনপি পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। পুলিশ এসব বোমা রেখেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নস্যাৎ করতে সরকারের হীন পরিকল্পনা চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে। সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই। গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, মানুষ সভ্য সমাজে বাস করছে না। এসময় সরকারের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব সরকার জানান, ক্রাইমসিন এরিয়া হওয়ায় নয়াপল্টনে কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না। এর জন্যই বিএনপি মহাসচিবকে বিজয়নগর মোড় থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।
সকালে শাহবাগ থানায় করা দুই নাশকতা মামলায় হাজিরা দিতে চিফ মেট্রোপলিটন -সিএমএম কোর্টে যান মির্জা ফখরুল। সেখান থেকে বের হয়ে নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কার্যালয়ের কিছুদূর আগেই বিজয়নগর মোড়ে আটকে দেয়া হয় তাকে।
এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে তার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন। মির্জা ফখরুলের পক্ষে সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর