শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদ-সাধারণ সম্পাদক মুজিব

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন মুজিবুর রহমান।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সম্মেলনের পর বিকেল সাড়ে ৩টার দিকে কাউন্সিল অধিবেশনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নতুন কমিটি ঘোষণা করেন।
এর আগের কমিটিতে ফরিদুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াসহ শীর্ষ নেতারা।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮ জানুয়ারি। এর সাড়ে ৮ মাস পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা ও তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর