শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আর্জেন্টিনার শিরোপা জয়ে চাঁদপুরে বাঁধভাঙা উল্লাস সমর্থকদের

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি :
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শিরোপা জয়ে চাঁদপুরে বাঁধভাঙা উল্লাস সমর্থকদের। ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর পর শিরোপা হাতে বাড়ি ফিরবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার শিরোপা জয়ে উন্মাদনার হাওয়া ছড়িয়ে পড়েছে চাঁদপুর শহরের অলি গলিতে।
ফুটবলপ্রেমীরা বড় পর্দায় তার প্রিয় দলের খেলা দেখতে বেশি আগ্রহী। তাই রবিবার ফাইনালে রাত ৯ টায় আর্জেন্টিনা ফ্রান্স এর খেলাকে কেন্দ্র করে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলপ্রেমীরা। এখানে প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখতে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। পর্দায় ছোট বড় সব বয়সী মানুষই আনন্দ উল্লাসের সঙ্গে খেলা উপভোগ করেন।
গোল হলেই চিৎকার দিয়ে উঠেন সমর্থকরা। এককথায় বড় পর্দায় খেলা দেখে ক্রীড়াপ্রেমীরা অনেক উচ্ছ্বসিত হন। এখানে খেলা দেখতে দর্শকদের রীতিমতো ঢল নামে। খেলার সময় দর্শকদের উপচে পড়া ভিড়ের কারণে মাঠটি স্টেডিয়ামের রূপ ধারণ করে। খেলা শেষে শহর জুড়ে বিশাল আনন্দ মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকরা।


আরো বিভিন্ন বিভাগের খবর