শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

বরিশালে শতবর্ষী অশ্বিনী কুমার হল সংস্কার কাজের উদ্বোধন

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বরিশাল অফিস :
গতকাল সন্ধ্যায় বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডে অবস্থিত শতবর্ষী অশ্বিনীকুমার হল সংস্কারকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ফলক উন্মোচন ও ফিতা কেটে শতবর্ষী এই ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস সহ বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। শতবর্ষী এই ভবন প্রতিষ্ঠার ১০২ বছরে হলটি একাধিকবার সংস্কার করা হয়েছে। তবে সবকিছুই করা হয়েছে মূল অবকাঠামো ঠিক রেখে। মেয়রের প্রচেষ্টায় নবরূপ পেল বরিশালের অশ্বিনী কুমার হল। অনেকের কাছে এই হলটি বরিশাল টাউন হল নামে পরিচিত।


আরো বিভিন্ন বিভাগের খবর