শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

বিডি ডেস্ক :
টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন ওবায়দুল কাদের। আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন থেকে এ কথা জানানো হয়।
সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। এ প্রস্তাবে সমর্থন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আওয়ামী লীগের কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। এতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।
আজ সকাল সাড়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০টায় আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে দুপুর সোয়া ১টায় প্রথম অধিবেশন শেষ হয়। বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এটি সঞ্চালনা করেন আওয়া্মী লীগ সভাপতি শেখ হাসিনা।


আরো বিভিন্ন বিভাগের খবর