শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই দিন ব্যাপী বিজয়োৎসবের অনুষ্ঠান আজ শুরু

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

মনির মোবারক :
সাম্য-সম্প্রীতি-কলরবে এসো জাগি বিজয়ের উৎসবে এই শ্লোগানকে ধারণকে প্রতিবছরের ন্যায় এবারও ‘বিজয়োৎসব-২০২২’ এর আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার। আজ ২৮ ডিসেম্বর বিকাল ৪টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে বিজয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। সন্ধ্যা ৬টা বিজয়োৎসবের সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এছাড়াও দুইদিন ব্যাপী বিজয়োৎসবের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি পরিবেশন করবে সৈকত খেলাঘর আসর, সৃজন সঙ্গীত ভূবন, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বিজয়মুখ, সিমুনিয়া খেলাঘর আসর, সাগরিকা খেলাঘর আসর, ঝিনুকমালা খেলাঘর আসর, সত্যেন সেন আবৃত্তি একাডেমি, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রসহ সাংস্কৃতিক জোট ভুক্ত বিভিন্ন সংগঠন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে কক্সবাজারের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, বিজয়োৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সদস্য সচিব রিদুয়ান আলী।


আরো বিভিন্ন বিভাগের খবর