শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিকের ১০ বছর করে কারাদণ্ড

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

চৌধুরী ইকরাম :
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড ও ১০
হাজার টাকা করে জরিমানা প্রদান করেছে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত।
একই সঙ্গে ১০ হাজার টাকা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দেয়া হয়।
আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল
এ আদেশ প্রদান করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের
পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বরুয়ান ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অং এর ছেলে মং সা, তাজ অং এর ছেলে চওনা, উলাটি অং এর ছেলে মং চেতে, মৎ সাও এর
ছেলে উয়া নাই।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৮ সালের ১
মার্চ টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৩ লাখ ইয়াবা সহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছিল কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায়
কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদি হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের
করেছিলেন। মামলারটি সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর