শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

কোন রোগী আর হাসপাতের ফ্লোরে থেকে চিকিৎসা নেবেনা-স্বাস্থ্য মন্ত্রী

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

চৌধুরী ইকরাম :
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন বর্তমান সরকারের আমলেই বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান সবচেয়ে বেশি উন্নত হয়েছে। সরকার স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তিনি জানান বাংলাদেশের কোন রোগী আর হাসপাতের ফ্লোরে থেকে চিকিৎসা নেবেনা। সকল রোগী এখন হাসপাতাল বেডে থেকে চিকিৎসা নেবে।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নবনির্মিত আধুনিক বহির্বিভাগ ভবনের উদ্বোধন কালে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের নবনির্মিত ভবনটি উর্ধগতি সম্প্রসারণ করে এখানে আধুনিক কার্ডিয়াক কেয়ার ইউনিট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলা সদর হাসপাতালকে পাঁচ শ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল শীঘ্রই চালু করা হবে বলে বলেন।
হাসপাতালের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক সচিব হাবিবুর রহমান খান, অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা, ইউএনএইচসিআর-এর এর কক্সবাজার অঞ্চলের প্রধান ইয়োকো আকাসাকা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।
জেলা সদর হাসপাতালেের নবনির্মিত আধুনিক বহির্বিভাগ ভবনটি জাতিসংঘ শরনার্থী সংস্থা
ইউএনএইচসিআর এর অর্থায়নে নির্মাণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর