শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

নিউজ রুম / ১১৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আসামিকে ধরতে গেলে তিনি পালিয়ে গেছেন।
শুক্রবার সন্ধ্যার পর চকরিয়ার উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের কাশেমখালী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যায় ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ জিসানকে ধরতে মাতামুহুরি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয় সিকদারপাড়ায়। অভিযানে জিসানকে ধরার পর তার পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।
হামলায় শেখ উদ্দিনসহ অভিযানে তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন আহত হয়েছেন।
এএসআই নাসির উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমাদের আইসি স্যারের (পুলিশ ফাঁড়ির ইনচার্জ) সঙ্গে কথা বলুন।’
জানতে চাইলে মাতামুহুরি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘আসামি ছিনিয়ে নেয়নি কেউ। আসামিকে ধরতে গেলে পালিয়ে গেছে। আসামি ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর