শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে বক্তারা, সরকারকে দ্রুত পদত্যাগ করে দেশকে জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশে যে নৈরাজ্যে চলছে তা আর চলতে দেওয়া যায় না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। এটা জনগণের গলার কাঁটা হিসেবে দাঁড়িয়েছে। এসব কারণে এই সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।
সোমবার বিকেলে কক্সবাজার শহরের শহীদ স্মরণীর জেলা বিএনপির কার্যালয়ের মাঠে কক্সবাজার পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি সুবেদার মেজর ( অব: ) আব্দুল মাবুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর আবু তাহের, পৌর বিএনপির সহ-সভাপতি মাস্টার গোলাম কাদের, পর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাইয়ুম, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর,পৌর কমিশনার ও জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সংগঠনিক সম্পাদক মাসুদ, শ্রমিক দলের আবসার কামাল, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন।
সমাবেশ এর আগে বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল এসে সমাবেশস্থলে উপস্থিত হন।


আরো বিভিন্ন বিভাগের খবর