শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বেলজিয়ামের রানি

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বেলজিয়ামের রাণী ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিলদা।
মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় তিনি বিশেষ একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান।
কক্সবাজার বিমান বন্দর থেকেই বেলজিয়ামের রাণী মাথিলদা সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের উদ্যেশ্যে রওয়ানা দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ , কক্সবাজার রামু সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ উর্ধতন কর্মকর্তারা বেলজিয়ামের রানির শরনার্থী শিবির পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রমে সাথে রয়েছেন।
কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ দেশের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দেখা করার জন্য রানি কক্সবাজার সফরে এসেছেন। দুপুরে বেলজিয়ামের রাণী উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শরনার্থী শিশুদের লার্নিং সেন্টার এবং মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সাথে কথা বলবেন। পরে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করবেন।
তিনি আরও জানান, বেলজিয়ামের রাণীর দিনব্যাপী সফরে শরনার্থী শিবিরে জাতিসংঘের কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন, শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করবেন।
এছাড়া সফরে বাংলাদেশ সরকারের স্থানীয় প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমুহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে বলে জানান অতিরিক্ত শরণার্থী কমিশনার সামছু-দ্দৌজা নয়ন।


আরো বিভিন্ন বিভাগের খবর