শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সৈকতে পড়ে আছে ইরাবতি ডলফিন

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্রসৈকতের উখিয়ার শফিরবিল এলাকায় মৃত ডলফিন পড়ে রয়েছে। লেজবিহীন এই ডলফিনে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয়রা জানায়, গত ১ ফেব্রুয়ারি বিকাল চারটার দিকে ডলফিনটি মৃত অবস্থায় সৈকতে ভেসে আসে এবং সেই থেকে ডলফিনটি সফিরবিল সৈকতে পড়ে রয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডলফিনটি পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করেছে মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ডলফিনটির দেহে পচন ধরছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ নাই। বিজ্ঞানীদের ধারণা বেশ কিছুদিন আগে সাগরে ডলফিনটির মৃত্যু হয়েছে।
মৃত ডলফিনটি ইরাবতি ডলফিন বলে জানিয়ে বেলাল হায়দার বলেন, লেজ ব্যতিত ডলফিনটির দৈর্ঘ্য ৬ ফুট এবং ব্যাস ৫ ফুট ২ ইঞ্চি।
তিনি জানান, ডলফিনটির শরীরে পচন ধরার কারণে মৃত্যুর কারণ প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে না। দুর্গন্ধ ছড়াচ্ছে তাই বনবিভাগকে দ্রুত মাটি চাপা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি ইরাবতি ডলফিনের ১০ থেকে ১৫ টির একটি দলকে কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে বিচরণ করতে দেখা গেছে। মৃত ডলফিনটি সেই দলে ছিলেন কিনা তা জানা যায়নি।


আরো বিভিন্ন বিভাগের খবর