শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চবি বিওআরআই সমঝোতা স্মারক

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

আবরার চৌধুরী:
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের মধ্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারী) কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান এই সমঝোতা স্মারক স্মাক্ষরের ফলে এখন থেকে উভয় প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক- গবেষকগণ সমুদ্রবিজ্ঞানের বিভিন্ন শাখায় যৌথভাবে গবেষণা করবে সেই সাথে সুনীল অর্থনীতির দ্বার উন্মোচনের লক্ষ্যে গবেষণা ও জ্ঞান চর্চার বিভিন্ন ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান পারষ্পরিক সহযোগিতা করবে।যৌথ গবেষণা লব্ধ ফলাফল উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রকাশ করবে এবং যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার,সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ আয়োজন করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিউটের পক্ষে ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দর সমোঝতা স্মাকটি স্বাক্ষর করেন।এ উপলক্ষ্য আজ শুক্রবার সকালে বাংলাদেশ ওযানোগ্রাফিক রিসার্চ ইনস্টিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার ও উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিচার্স ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দর।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান Mohammad Muslem Uddin Munna সহ বিওআরআই এর বিজ্ঞানী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর