শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বন বিভাগের অভিযান : উখিয়ায় অবৈধ স মিল ও বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

বিডি চৌধুরী :

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ স মিল উচ্ছেদ এবং ছরা খাল থেকে বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন ও বন বিভাগ। এসময় স মিলের যন্ত্রাংশ বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।

উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন উখিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে স মিল স্হাপন করে কাঠ চিরাইয়ের সংবাদ পেয়ে আজ সকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় যৌথ বাহিনী টাইপালং এলাকা থেকে ২টি পালংখালী এলাকা থেকে ২টি মোছারখোলা এলাকা থেকে ১টি স মিল উচ্ছেদ করে এবং স মিলের যন্ত্রাংশ বিপুল পরিমাণ অবৈধ চিরাই কাঠ জব্দ করে।

অপর দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পালংখালী ছরা খাল থেকে বালি উত্তোলনের ড্রেজার মেশিন ও বালি উত্তোলনের যন্ত্রাংশ জব্দ করেছে। বন বিভাগ জানায় দীর্ঘদিন ধরে একটি বালি সিন্ডিকেট চক্র উক্ত ছরা খাল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর