শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

চাঞ্চল্যকর সিক্স মার্ডার মামলার পলাতক আসামি সফিকুলকে গ্রেপ্তার

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
গতকাল ১৪/০২/২০২৩ খ্রিঃ রাত আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প-১৮ এর সি ব্লক এলাকায় অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএন পিবিআই কক্সবাজার জেলার সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সিক্স মার্ডার মামলার (উখিয়া থানার মামলা নং-৭২, তারিখ- ২৪/১০/২০২১ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭ /৪৪৮/৩২৬/ ৩০২/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড) এজাহার নামীয় ১৬ নং পলাতক আসামী মোঃ সফিকুল ইসলাম @ লালু (৫০), পিতা- মৃত ইউসুফ আলী, সাং-এফসিএন নং-২৪৭৬৫৮, ব্লক-জি/৪৬, ক্যাম্প-১৮, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, গত ইং-২২/১০/২০২১ তারিখে রাত্রি বেলায় এফডিএমএন ক্যাম্প-১৮ এর আওতাধীন এ ব্লকের এইচ/৫২ সাব-ব্লকে অবস্থিত মসজিদের ভিতর সাধারণ রোহিঙ্গারা তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় ধৃত আসামী মোঃ সফিকুল ইসলাম @ লালু (৫০), পিতা- মৃত ইউসুফ আলী, সাং-এফসিএন নং-২৪৭৬৫৮, ব্লক-জি/৪৬, ক্যাম্প-১৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারসহ এজাহার নামীয় ২৫ জন ও অজ্ঞাতনামা ২০০/২৫০ জন অতর্কিত ভাবে মসজিদের ভিতর হামলা করে নৃশংসভাবে কুপিয়ে ৬ জনকে হত্যা সহ ১৮/২০ জনকে রক্তাক্ত জখম করে।

চাঞ্চল্যকর সিক্স মার্ডারের পর এ জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করে ৮ এপিবিএন। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে উক্ত হত্যার সাথে জড়িত অপরাধীদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করতে থাকে পুলিশ। ইতোমধ্যে ৮ এপিবিএন এই হত্যা মামলার অধিকাংশ আসামীদের গ্রেপ্তার করেছে। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাসহ যেকোন অপরাধ দমনে সদা তৎপর রয়েছে এপিবিএন।


আরো বিভিন্ন বিভাগের খবর