শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

চকরিয়া প্রেসক্লাবের সভাপতিসহ পুরো পরিবারকে হত্যার হুমকি

নিউজ রুম / ২৭৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদুল ইসলাম চৌধুরীসহ তার পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে একদল সন্ত্রাসী। এঘটনায় গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে এম.জাহেদুল ইসলাম চৌধুরী বাদি হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭৪৮) করেছেন। এতে ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে।
আসামীরা হলেন- চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সাইনবোর্ড পাড়ার আমির হোছন (৪২), আবুল কালাম (৪০), মো.মিনার (৩৫), পাতলী বেগম (৪০), এবং উত্তর লোটনী এলাকার শওকত আকবর (৪৫) এবং রফিক আহামদ প্রকাশ ছোলা রফিক (৪২)।
বাদি এম.জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের এস.এম.চরের মৃত কামাল উদ্দিন চৌধুরীর ছেলে। এছাড়াও তিনি চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক পূর্বকোণ এবং ঢাকা ট্রিবিউন’র চকরিয়া-পেকুয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
বাদি এম.জাহেদুল ইসলাম চৌধুরী জিডিতে উল্লেখ করেছেন, চলতি বছরের ২২ জানুয়ারি রাতে আমার সামাজিক বনায়নের বাগানে ঢুকে লুটপাট চালায় এবং গাছ কেটে নিয়ে যায় আমির হোছনের নেতৃত্বে সন্ত্রাসীরা। এসময় আমি, আমার ছেলে, ভাইদের হুমকি দেয় এবং মারধর করতে এগিয়ে আসে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় গত ২৪ জানুয়ারি চকরিয়া থানায় একটি মামলা দায়ের করি। পরে উপরে উল্লেখিত আসামীরা ৫ ফেব্রæয়ারি চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নেন।
এরপর গত ১৪ ফেব্রæয়ারি আসামীরা আমার বাড়ির সামনে এসে আমাদেও অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে থাকে। আমাকে এবং আমার পুরো পরিবারকে হত্যা করার হুমকি দেয়। তারা আমার সন্তানদের পথে মারিবে বলে হুকাংর দেয়। এই ভয়ে আমার পরিবার আতংকিত অবস্থায় রয়েছি।
সাধারণ ডায়েরী করার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, থানার একজন অফিসারকে সাধারণ ডায়েরী (জিডি) তদন্ত করার জন্য দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর