শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহরে ভোক্তা অধিকারের অভিযান

নিউজ রুম / ২৫১ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানঃ
২৮ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর প্রদত্ত ক্ষমতাবলে, কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে , কক্সবাজার জেলার সদর এলাকার ঝাউতলা, প্রধান সড়ক এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঝাউতলা এলাকার ভিশন এক্সক্লুসিভ শো-রুমকে পণ্যের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৩৭ মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ১০,০০০/-, একই আপরাধে উক্ত এলাকার এল.জি.বাটারফ্লাই শো-রুমকে ১০,০০০/- জরিমানা আরোপ করা হয়।
এসময় কক্সবাজার সদর এলাকার ঝাউতলা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর