শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

চকরিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি পুলিশের হাতে ধরা

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া…
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৮২৫ পিস ইয়াবা বড়িও জব্দ করেছে। শুক্রবার (৩মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা বনবিভাগের সামনে চেকপোস্টে বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে মো.হোসেন (৫৫) এবং ঢাকার নবাবগঞ্জ জেলার আলীরচর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো.বেলায়েত হোসেন (৪৮)।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার সকালের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বনবিভাগের সামনে সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালালে মো.হোসেনের কাছ থেকে ৮’শ ২৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অপরদিকে, একই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী আরেকটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালালে মো.বেলায়েত হোসেনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর