শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
কক্সবাজারে হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
তারা হলেন, মুহিব উল্লাহ, রফিক উল্লাহ, জসিম উদ্দিন।
তারা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের নুর কাদের প্রকাশ নুরুল কাদেরের ছেলে।
একইসাথে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত) নিশাত সুলতানা বৃহস্পতিবার (১৬ মার্চ ) এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী মামলাটি পরিচালনা করেন।

৯০ হাজার টাকা অর্থদন্ড আসামীদের কাছ থেকে আদায় সাপেক্ষে ১০ হাজার টাকা মামলার খরচ বাবদ রাষ্ট্রের কোষাগারে জমা করতে এবং অবশিষ্ট ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ নিহত আবদুল কাদেরর স্ত্রী আনোয়ারা বেগমকে প্রদানের জন্য বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা তাঁর রায়ে উল্লেখ করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর