শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিডি ডেস্ক :
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মৈত্রী পাইপলাইনের ফলে উত্তরবঙ্গে জ্বালানি তেল পরিবহন হবে সহজ, সাশ্রয়ী ও নিরাপদ যা জোরদার করবে দেশের জ্বালানি নিরাপত্তা।
আজ ১৮ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম টিপে ভারত-বাংলাদেশ এই মৈত্রী পাইপলাইন উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। দু’দেশের জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমরা একসাথে কাজ করে যাব।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই পাইপলাইন দুই বন্ধুদেশের মধ্যে উন্নয়নের এক মাইলফলক তৈরি করবে। আমি চাই ভারতের বিনিয়োগকারীরা আমাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুক। তাতে আমরা দু’দেশই লাভবান হব।
ভারত থেকে ডিজেল আনার জন্য ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের অনলাইন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই পাইপলাইন দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে। দুই দেশের মধ্যে সম্পর্ক যত জোরদার হবে, মানুষের সাথে মানুষের সম্পর্ক ততো জোরদার হবে।
নরেন্দ্র মোদি আরও বলেন, ভারত-বাংলাদেশের বিদ্যুৎ খাতে যৌথ প্রকল্প ইতোমধ্যেই সফল হয়েছে। বর্তমান সময়ে ভারত বাংলাদেশকে ১১শ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ দেয়। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের প্রথম ইউনিট চালু হয়। দ্রুত যেন দ্বিতীয় ইউনিট চালু করা যায় সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি।
পাইপলাইনটি বাংলাদেশের ভূখণ্ডে ১২৫ কিমি এবং ভারতের অভ্যন্তরে ৫ কিমি প্রসারিত। পাইপলাইনটির হাই স্পিড ডিজেল (এইচএসডি) এর বার্ষিক পরিবহনের ক্ষমতা ১ মিলিয়ন মেট্রিক টন (এমএমটিপিএ)। এটি প্রাথমিকভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় হাই স্পিড ডিজেল সরবরাহ করবে। বাংলাদেশ এতদিন ভারত থেকে রেলপথে ডিজেল আমদানি করত।


আরো বিভিন্ন বিভাগের খবর