শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে রোহিঙ্গা নিহত

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সন্ধ্যা ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। এক পর্যায়ে ৫/৭ জন মুখোশধারী দুষ্কৃতিকারি সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়।

” কিছুদূর নেওয়ার দুষ্কৃতিকারিরা মোহাম্মদ মাহবুবকে লক্ষ্য করে বুকে পরপর ২ টি গুলি ছুড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়। ”

ওসি বলেন, ” পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরপর সেখানে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”

শেখ মোহাম্মদ আলী জানান, ” মোহাম্মদ মাহবুব রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধকর্মের বিরোধিতা এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানানো সম্ভব হবে। ”

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর