শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

ডুলাহাজারায় রোগাক্রান্ত ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক হস্তান্তর

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় রোগাক্রান্ত ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ,তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বিকেল ৫টার সময় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেক হস্তান্তর অনুষ্ঠানটি করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন,আমার ইউনিয়নের ১১জন রোগাক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আর্থিক সহায়তা পাওয়ার আবেদনটি আমাকে জমা দেন।এই আবেদনগুলো আমি চকরিয়া-পেকুয়া মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম(বিএ,অনার্স,এমএ) এর সুপারিশ নিয়ে ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমাদানের মাধ্যমে ঐকান্তিক প্রচেষ্টায় পাশ করায়।এরপরে আমি চেকগুলো নিয়ে আসি।এই চেকগুলো আজ আপনাদের মাঝে হস্তান্তর করতে সক্ষম হয়েছি।এই পর্যন্ত ৫বার চেক হস্তান্তরের মাধ্যমে ৮৮লক্ষ ৫০হাজার টাকা রোগাক্রান্তদের মাঝে বিতরণ করতে পেরেছি।তাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ও আপনাদের,আমাদের এমপি’র জন্য দোয়া করবেন।এধরণে রোগাক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করার মত নজির আগে কোন সরকারের আমলে করেনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-ডুলাহাজারা ইউনিয়ন আ’লীগের সভাপতি জামিল হোছাইন,সম্পাদক মনছুর আলম,সহ-সভাপতি আবু ছালাম মেম্বার।
ইউনিয়ন আ’লীগের অর্থ সম্পাদক মাষ্টার সরওয়ার আলম,রাজনৈতিক নেতা ও প্রবীণ সাংবাদিক রুস্তম গণি মাহমুদ,সকল ইউপি সদস্য,ওয়ার্ড পর্যায়ের আ’লীগ নেতৃবৃন্দ,চেক গ্রহীতারা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানটি ইউপি সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায়,পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর