শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

অপহৃত নারী পুরুষ উদ্ধার : ৩ পাচারকারী আটক

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে মালেয়শিয়া পাচারের জন্য বন্দী করে রাখা দুই রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) সদস্যরা। একই সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়।
শুক্রবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলীর আকতার হোসেনের বসতঘর থেকে ভিকটিমদের উদ্ধার করা হয়।
ভিকটিমরা হলেন, টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প ২১ এর ব্লক এ /৫ এর মৃত ওসমানের ছেলে মোহাম্মদ আলী (২১) এবং উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আবুল কাশেমের মেয়ে আয়েশা সিদ্দিকা (২০)।

এছাড়া ঘটনাস্থল হতে মানব পাচারে জড়িত থাকার অভিয়োগে চাকমারকুল ক্যাম্প ২১ এর ব্লক এ / ৬ এর সবু ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২২), ও বড়ইতলী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে বসতঘরের মালিক
আকতার হোসেন (৩৫) ও শহিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩২) কে আটক করা হয়।

১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তরিকুল ইসলাম তারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আমাদের কাছে তথ্য ছিল কয়েকজন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য বড়ইতলীর আকতার হোসেনের বসতঘরে বাড়িতে বন্দী করে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে আমরা অভিযানটি পারিচালনা করি।

তিনি আরো বলেন,৷ ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর