শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

কক্সবাজারকে স্মার্ট সিটি করতে জেলা প্রশাসন ও সরকারি দপ্তরগুলোর সহযোগিতা চাইলেন মেয়র মুজিব

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সুমন আহসান :
পর্যটন শহর কক্সবাজারকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের নির্বাহী প্রকৌশলীগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান।
রোববার সকালে হিলডাউন সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় নগর পিতা এ আহবান জানান।
পৌরসভা আয়োজিত গুরুত্বপূর্ণ এই সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী কক্সবাজার শহরকে সুইজারল্যান্ডের জুরিখের মতো একটি সুন্দর শহর বানাতে উপস্থিত সকলের সহযোগিতা চেয়ে মেয়র মুজিবুর রহমান বলেন, এই কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলা হচ্ছে৷ আগামীতে বাকি কাজগুলো শেষ হলে দীর্ঘদিনের অবহেলিত এই শহর পুরোপুরিই বদলে যাবে।
মতবিনিময় সভায় লাইসেন্সবিহীন অতিরিক্ত টমটম অপসারণসহ শহরের যানযট কমাতে পৌর কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষন কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার সালাম ও নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের নির্বাহী প্রকৌশলীগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলেই ঐক্যমতের ভিত্তিতে পর্যটন শহর কক্সবাজারকে স্মার্ট সিটিতে রূপান্তরে একে অপরের প্রতি প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ হন।


আরো বিভিন্ন বিভাগের খবর