শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

মহেশখালীর ধলঘাটায় ভূমি অধিগ্রহণে দুর্নীতি অনিয়ম বন্ধে মতবিনিময়

নিউজ রুম / ১৯৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক মহেশখালী :
ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও মধ্যস্বত্বভোগীর অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে ৩০ জুলাই মহেশখালী উপজেলার ধলঘাটের প্রকল্প এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধলকাটা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিনের সভাপতি অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) আমিন আল পারভেজ।

প্রধান অতিথি বলেন, যমের বালিকা কারো উপর নির্ভর না হয়ে নিজের ফাইল বা নিজের কাজ নিজেই করতে পারেন। তাহলে মধ্যসত্ত্বভোগীরা আর সুযোগ পাবে না।
কোন কাজে হয়রানির শিকার হলে সরাসরি দায়ত্বপ্রাপ্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক((রাজস্ব) ও জেলা প্রশাসকের শরণাপন্ন হতে ভূমি মালিকদের অনুরোধ জানানো হয়। যেকোন প্রকার দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসন আরও বেশি সতর্ক থাকবে মর্মে উল্লেখ করে এ বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
অনুষ্ঠানে সহকারি কমিশনার(ভূমি), মোহাম্মদ সাইফুল ইসলাম, ধলকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার, মুক্তিযোদ্ধা নুরুল হক।
মতবিনিময় সভায় স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর