শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ রুম / ১১৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক ::
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের।
এতে কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আয়াছুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুনাইদ বক্তব্য রাখেন।
কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতা আবু তাহের বলেন,”স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালির আত্মগৌরবের দিন।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি তার দীর্ঘ কাঙ্খিত স্বাধীনতা অর্জনের মধ্যদিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্র জন্ম লাভ করে।
স্বাধীনতা দিবস, এই দিনটি শত শত বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির জীবনের একটি সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাই জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এই সাংবাদিক নেতা।
এর আগে সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর