শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পাহাড় থেকে অপহৃত তিনজন উদ্ধার, গ্রেপ্তার ২

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফের নতুন পল্লান পাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহরণ হওয়া তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান।
উদ্ধারকৃতরা হলেন- আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ মাঠপাড়া এলাকার নজির আহমদের ছেলে নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলা (২২)।
র‌্যাবের সহকারী পরিচালক সামশুল আলম খান জানান, ২৫ মার্চ এক ব্যক্তি তার ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র‌্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অপহরণকারীরা মুক্তিপন হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে। গতকাল রোববার (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতা নবী হোসেন ও তার ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা। অপহরণের এই ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
এছাড়া, ২৫ মার্চ বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও (২৭) উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
তিনি আরও জানান, অপহরণ চক্রের মূলহোতা নবী হোসেন ও তার ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর