শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

হাসান আরিফ এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী ও নির্দেশক হাসান আরিফ এর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পয়লা এপ্রিল শনিবার বিকেলে এ আয়োজনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। জোটের সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াসের সঞ্চালনায় বিভিন্ন মাধ্যমের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আলোচনা করেন। তাঁদের মধ্যে রয়েছেন আবৃত্তিশিল্পী গোলাম সারওয়ার, নাট্যলিল্পী ও সংগঠক মিজানুর রহমান, আবৃত্তিশিল্পী আজহারুল হক আজাদ, আখতারুজ্জামান, গণসঙ্গীত শিল্পী মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীতা ইমাম, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক মীর মাসরুর জামান রনি, আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান, সাংস্কৃতিক সংগঠক মানজারুল ইসলাম সুইট এবং অন্যরা। আলোচকরা আবৃত্তিশিল্পী ও নির্দেশক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে হাসান আরিফের অবদানের কথা স্বীকার করেন। তাঁরা বলেন, হাসান আরিফ যেমন উঁচু মানের আবৃত্তিশিল্পী ছিলেন তেমন‌ই সুদক্ষ সাংস্কৃতিক সংগঠক ছিলেন। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে হাসান আরিফ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কাজে নিজের জীবনকে নিবেদন করে গেছেন বলেও মন্তব্য করেন তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর