শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের মগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় সঙ্গে ছিলেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের সদস্যরা।

এর আগে সকাল ৮টার দিকে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তিনি জাজিরা প্রান্তে গিয়ে সেখানকার ফলকের সামনে কিছু সময় অতিবাহিত করেন। পদ্মা সেতু উদ্বোধনের ৯ দিন পর সড়কপথে এটিই ছিল তাঁর প্রথম পারিবারিক সফর। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়ায় বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নিয়ে বঙ্গন্ধুর স্মৃতিবিজরিত স্থানগুলো ঘুরে দেখবেন তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রী এ সফরে পরিবারের সদস্যদের নিয়ে পাটগাতীতে মধুমতি নদীতে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত ঘাটলা পরিদর্শন করবেন। সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে নৌকাভ্রমনের কথা রয়েছে বলে। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর