শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আবারও দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিব

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেতে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মুজিবুর রহমান।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, পৌর আওয়ামী লীগ নেতা এবি ছিদ্দিক খোকন, যুবলীগ নেতা মারুফ ইবনে হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোড এবং প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির সাথে সাক্ষাৎ করেন মেয়র মুজিবুর রহমান।
এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়ার সাথেও কথা বলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসময় পৌরবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেন কক্সবাজারের জনপ্রিয় এই রাজনীতিক।


আরো বিভিন্ন বিভাগের খবর