শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

দ্বিতীয় স্ত্রীর উপস্থিতিতে গলায় ফাঁস দিলেন স্বামী: রহস্য

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:-
কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ হোটেলে থেকে সৌরভ সিকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে ওই হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনা চরম রহস্যের জন্ম দিয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে পড়ে গিয়ে আহত হন ওই যুবক। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। ওসি জানান, আসল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।
মারা যাওয়া সৌরভ সিকদার (২৮) কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদারবাড়ির মাস্টার হাসান সিকদারের ছেলে। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর ঢাকার আনিকা তাসনিম নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করে সৌরভ ঢাকার পান্থপথ এলাকায় বাস করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
তবে কি কারণে হোটেলে অবস্থান এবং গলায় ফাঁস লাগানো এটা রহস্যজনক। রুমে সাথে থাকা নারীকে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা তাদের।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন তারা।
৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে আসা পুলিশকে আনিকা জানিয়েছে তাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য চলছিলো সৌরভের। এ নিয়ে বাড়ির কারো সাথে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগায় সৌরভ।
ওসি শেখ মুনীর উল গীয়াস বলেছেন, দ্বিতীয় স্ত্রীকে হয়তো সৌরভের পরিবার মনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সৌরভের পরিবারের সদস্যরা কুতুবদিয়া হতে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জেনেছি। তারা পৌঁছালে বাকিটা এগুলো হবে। এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তবে স্ত্রী ও হোটেল সংশ্লিষ্টদের নজরে রাখা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর