শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজারে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই অংশ হিসেবে কক্সবাজারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে সহযোগিতা করেছে জেলা ছাত্রলীগ।

৬ মে শনিবার, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের হায়দার পাড়ায় কৃষক ইদ্রিসের ২ বিঘা জমির
পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন কাদেরী, জামশেদ উদ্দীন, কক্সবাজার পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ইউনুচ উদ্দীন আকাশ, সৈয়দ মো: সোহেল, নয়ন, অনিক খান, নাবিল রেজা, জাওফীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এতে আনন্দে আত্মহারা কৃষক ইদ্রিস বলেন- যেকোনো মুহুর্তে বৃষ্টি এসে পাকা ধানগুলো নষ্ট হয়ে যেতো কিন্তু ছাত্রলীগের ছেলেরা এসে সব ধান কেটে ঘরে দিয়ে এসেছে। এতে তিনি আপ্লূত হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ছাত্রলীগ নেতা মইন উদ্দীন জানান- কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনামতো আমরা পুরো জেলায় কৃষকের পাশে দাড়িয়েছি। জেলার বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে। সদর উপজেলার চৌফলদনন্ডীতেও কৃষক ইদ্রীসের সব ধান কেটে ঘরে তুলে দিয়েছি।


আরো বিভিন্ন বিভাগের খবর