শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাবু

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (১৬ মে) দুপুরের পর মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানকে সাথে নিয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার হাতে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ উপলক্ষ্যে সকাল থেকে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জড়ো হতে থাকেন দলীয় নেতা-কর্মীরা। যেখান থেকে মিছিল সহকারে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, মাহামুদুল হক মুকুল, আবদুল খালেক, তাপস রক্ষিত, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুর রহিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, আওয়ামীলীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। নৌকা প্রতিকের পক্ষে সকল স্তরের নেতা-কর্মীরা মাঠে কাজ শুরু করেছে। ১২ জুন বিজয়ের মধ্যে তার প্রমাণ হবে।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান জানান, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিক নৌকা, আওয়ামীলীগের প্রতিক নৌকা। কক্সবাজার পৌরবাসি আওয়ামীলীগের উন্নয়নের প্রতি বিশ্বাস এবং আস্তা আছে। ১২ জুন নৌকার বিজয়ের মধ্যে দিয়ে এ উন্নয়ন আরও গতিশীল হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর