শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে কাল শুরু হচ্ছে ডি,সি সাহেবের ৬৫তম বলী খেলা ও বৈশাখী মেলা

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

নুরুল আলম :
কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী ইতিহ্যবাহী ডি,সি সাহেবের ৬৫তম বলী খেলা ও বৈশাখী মেলা।
এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের বলী খেলা ও বৈশাখী মেলায় দেশের ৩শতাধিক বলীরা অংশ গ্রহণ করবে। এছাড়াও মেলায় থাকছে নাগরদোলা, হস্তশিল্প,কুটির শিল্প, তাঁত শিল্পসহ পণ্যের বিপুল সমাহার। ইতিমধ্যে মেলার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ক্রীড়া সংস্থা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর