শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার পৌরসভার নির্বাচন : মেয়র প্রার্থী রাশেদকে চূড়ান্ত সতকীকরণ নোটিশ

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র মাসেদুল হক রাশেদকে আচরণ বিধি লংঘনের অভিযোগে চূড়ান্ত সতকীকরণ নোটিশ প্রদান করেছে জেলা নির্বাচন কার্যালয়।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশটি প্রদান করা হয়।
নোটিশটি বলা হয়েছে, আগামি ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনের আচরণ বিধিমালা ২০১৫ (৫) বিধি অনুযায়ী কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে কোন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোন প্রকার প্রচারণা করতে পারে না। সে হিসেব মতে ২৬ মে থেকে প্রচারণা শুরু করা যাবে।
নোটিশটিতে মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ এবং তার পক্ষের লোকজন আচরণ বিধি লংঘন করে পৌর এলাকায় জনসংযোগ বা শোডাউন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আচরণ বিধি লংঘনের বিষয়টি নির্বাচন কার্যালয় অবহিত হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, গত ২ মে আপনাকে (প্রার্থী রাশেদকে) আচরণ বিধি লংঘন না করার জন্য প্রাথমিক নোটিশ প্রদান করা হয়েছিল। তারপরও আচরণবিধি লংঘন অব্যাহত রাখা দুঃখজনক। এ পরিস্থিতিতে চূড়ান্ত নোটিশ প্রদান করে সর্তক করা হল।


আরো বিভিন্ন বিভাগের খবর