শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সীমান্ত সমস্যা নিরসনে বিজিবি-বিজিপির বৈঠক

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রিজিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষ হয়েছে।
দুই দিন ব্যাপী এ সম্মেলনে সীমান্ত দিয়ে সীমান্ত সমস্যা নিরসনে দুদেশের ঐক্যমত ও সুসম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে কক্সবাজারে টেকনাফের সেন্ট্রাল রিসোর্টে সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব এ কথা জানান।
তিনি জানান, সীমান্ত দিয়ে মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছে মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে তারা কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
এ সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের বিগ্রেডিয়ার জেনারেল হেটেট লুইন কমান্ডারসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর