শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মাশেদুল হক রাশেদকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কক্সবাজার পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদকে আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিস্কৃত রাশেদ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মাশেদুল হক রাশেদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ নং অনুচ্ছেদের (ক) ধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।
এ কারণে কেন্দ্রের নির্দেশনা এবং পরামর্শ অনুযায়ী তাঁকে সাধারণ সদস্য পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর