শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতা বহিস্কার

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী তথা নৌকা প্রতীকের নৌকা প্রতীকের বিরোধিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩ নং ওয়র্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদল জলিল, ১২নং ওয়ার্ড সদস‍্য নুরুল ইসলাম দানু, ১ নং ওয়ার্ডের ৮ নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নং ওয়ার্ড ৮ নং ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নং ওয়ার্ডের ৬ নং ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক
রোজিনা আক্তার, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক
নাজিম উদ্দীন ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।
উল্লেখিত নেতৃবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।


আরো বিভিন্ন বিভাগের খবর