শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদকে বহিস্কার

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
‘দলীয় শৃংখলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে’ জড়িত থাকার কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে বহিস্কার করেছে সংগঠনের কেন্দ্রিয় কমিটি।

এদিকে সম্মেলন ও কাউন্সিলের দীর্ঘ ৫ বছরের বেশী সময় পরও জেলা কমিটি পূর্ণাঙ্গ না করার অভিযোগে একই পত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো যুবলীগের কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

একই তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের জেলা কমিটির সাবেক কয়েকজন নেতাও।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ দলীয় শৃংখলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যালাপে জড়িত থাকায় কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল স্তর থেকে বহিষ্কার করা হয়েছে। একই বহিস্কারাদেশ পত্রে দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন না নেওয়ায় জেলা যুবলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা হয়। “

এ নিয়ে যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, “ শহিদুল হক সোহেলের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের পাশাপাশি গঠনতন্ত্রের ২২(ক) ধারা লংঘন করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বজ্ঞিত এবং বহিস্কৃত নেতার পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। “

“ এছাড়া সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের দীর্ঘ ৫ বছরের বেশী সময় পরও সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষিত জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে না পারার ব্যর্থতার কারণে বিলুপ্ত করা হয়েছে “ বলেন, যুবলীগের কেন্দ্রিয় এ নেতা।

এ ব্যাপারে জেলা যুবলীগের সাবেক নেতা ও কক্সবাজার পৌর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেখার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রিয় কমিটি প্রেরিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে বহিস্কার এবং জেলা যুবলীগের দুইজন বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি তিনি হাতে পেয়েছেন।”

তিনি জানান, বিগত ২০১৮ সালের ২৯ মার্চ কক্সবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়। এতে সোহেল আহমেদ বাহাদুরকে সভাপতি এবং শহিদুল হক সোহেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রিয় কমিটি বরাবরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর