শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে কক্সবাজারে মশাল মিছিল

নিউজ রুম / ৩০৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে কক্সবাজারে মশাল মিছিল
পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মশাল মিছিলটি কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে রুমালিয়ারছড়ায় গিয়ে শেষ হয়।
কক্সবাজার জেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতৃত্বে মশাল মিছিলে প্রায় ৩’শ নেতাকর্মী অংশ নেয়।
গত রবিবার সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভোলায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন এবং জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ অর্ধশতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হন। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় নুরে আলম মারা যান।


আরো বিভিন্ন বিভাগের খবর