শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

সাঈদীর মৃত্যূর শোক প্রকাশে ফেসবুকে পোস্টঃ বহিষ্কার হলেন ছাত্রলীগের ৩ নেতা

নিউজ রুম / ১৯৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে বহিষ্কার করেছে পুর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগ।
বুধবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ এমরান ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল সিকদারের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন- পুর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের ও সাংগঠনিক সম্পাদক সাকের উল্লাহ সিকদার।
এ বিষয়ে পুর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ এমরান বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী। একজন মানবতাবিরোধী চিহ্নিত যুদ্ধাপরাধীকে নিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা দলের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে উপজেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর