শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

রামুতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত।

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

এস এম হুমায়ুন কবির :
কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্টপুত্র মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
৫ আগষ্ট শুক্রবার রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সদর ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হকের সঞ্চালনায় এডভোকেট মোজাফফর আহমদ হেলালীর সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পানি সম্পদ বিষয়ক সম্পাদক বাবু রাহুল বড়ুয়া।
এসময় বক্তারা বলেন,শহীদ শেখ কামালের কর্মময় জীবন থেকে বর্তমান যুব সমাজকে শিক্ষা গ্রহণ করতে হবে। শহীদ শেখ কামাল তাঁর অত্যন্ত সংক্ষিপ্ত জীবনে ক্রীড়া, রাজনীতি, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। আজকের এই দিনে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্বরন করছি।
সভায় অন্যদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক বাবু তপন মল্লিক,জেলা তাতীঁলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম হুমায়ুন কবির, উপজেলা তাতীঁলীগের সভাপতি নুরুল আলম জিকু,সাধারন সম্পাদক মোস্তাক আহমদ,
উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল,কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ,কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ,গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শহিদ সিকদার, উপজেলা সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা প্রমুখ বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর