শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

প্রত্যেকের আত্মরক্ষার নুন্যতম কৌশল জানা থাকা দরকার

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

মাহবুব :
প্রান্তিক জনগোষ্টির শিশুদের আত্মরক্ষার কৌশল শিক্ষা দিয়ে তাদের আত্মনির্ভরশীল করা গেলে সমাজে অনেক ধরনের অস্থিরতা কমে আসবে। বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার সাধারণ কৌশল শেখানো প্রয়োজন,যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। একই সাথে সমাজের মূলধারার সাথে তাদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ আয়োজনে কক্সবাজার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া এলাকায় বসাবাসরত শিশুদের আত্মরক্ষার কৌশল শিক্ষা দেওয়ার এক অনুষ্টানে আয়োজকরা এমন মন্তব্য করেন। ৪ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় সমিতির পাড়ার ঝাউবাগান এলাকার হাতে কলমে আত্মরক্ষার কৌশল শিখানোর অনুষ্টানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব ফজলে ইলাহী,ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক আলীমুজ্জামান,ইউনিসেফের শিশু সুরক্ষা প্রকল্পের ম্যানেজার ইলিসা সেলপোনা, ইউনিসেফের কর্মকর্তা মনিরা হাসান,ফাতেমা খাইরুন্নাহার,মো: রায়হানুল হক, এ সময় সার্বিক সহযোগিতা করেন কক্সবাজারে জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। শিশুদের আত্মরক্ষা শেখানোর প্রশিক্ষক হিসাবে ছিলেন কক্সবাজার জাতীয় পুরুস্কার প্রাপ্ত উশু খেলোয়াড় জিয়া।


আরো বিভিন্ন বিভাগের খবর