শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারের দুদকের গণ শুনানি

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজার দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি, ঘুষ বা দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের অংশগ্রহণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনের দুদক এর কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক। গণ শুনানিতে ৭৯টি অভিযোগের নিস্পত্তি করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে শুরু হওয়া এ গনশুনানি চলে বিকেল ৪ টা পর্যন্ত। এসময় সেবা প্রত্যাশীদের ৭৯টি অভিযোগের নিস্পত্তি করা হয়। অধিকাংশ অভিযোগ ছিল ভূমি সংক্রান্ত। জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা, সদর উপজেলা ভূমি অফিস, জেলা রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রার অফিস, সমবায় কার্যালয়, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিরুদ্ধেও অভিযোগ করেন সেবাগ্রহীতারা। আগামী ৭ দিনের মধ্যে এসব অভিযোগের নিষ্পত্তি ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন দুদক কমিশনার।
গণশুনানি সঞ্চালনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: শাহীন ইমরান। এসময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাহমুদ হাসান, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ,দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম সহ র্মকর্তাসহ সকল সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা।


আরো বিভিন্ন বিভাগের খবর