শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মাতামুহুরী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় ৩৫৫.৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতামুহুরী সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা তেজগাঁওস্থ সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় লেনের এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

একই সময়ে তিনি ময়মনসিংহ জেলার কেওয়াটখালি সেতু ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএ’র স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটিসি’র বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

কক্সবাজার প্রান্তে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো শাহে আরেফিনসহ সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার চিরিঙ্গায় ৩২১ মিটার দীর্ঘ ও ১৫.১ মিটার প্রস্থের এই ছয় লেনের মাতামুহুরী সেতু। সেতুটির দুদিকে রয়েছে ২৭৫ মিটার করে অ্যাপ্রোচ সড়ক।
###


আরো বিভিন্ন বিভাগের খবর