শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে মিয়ানমার সরকারের প্রতিনিধি দল

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :

প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করতে মিয়ানমার সরকারের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে এসেছে। আজ মংগলবার সকাল সাড়ে আটটার দিকে মিয়ানমার সরকারের ইমিগ্রেশন বিভাগের ৩৪ সদস্যের এই প্রতিনিধি দল রাখাইন ষ্টেটের মংডু টাউনশীপ থেকে স্পীড বোটে করে টেকনাফের ট্রানজিট ঘাটে এসে পৌঁছান।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন মিয়ানমারের রাখাইন ষ্টেটের ইমিগ্রেশন বিভাগের এই প্রতিনিধি দলে সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছে।

তিনি জানান মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য পাইলট প্রকল্পের ২০৮০ জন রোহিঙ্গার তালিকা করা হয়েছে তাদের মধ্য থেকে একশো পরিবার প্রধানের সাথে মিয়ানমারের এই প্রতিনিধি দল কথা বলবেন। সকালে মিয়ানমার প্রতিনিধি দল টেকনাফে সড়ক ও জলপথ বিভাগের রেস্ট হাউজ মিলনায়তনে রোহিঙ্গাদের পরিবার প্রধানদের সঙ্গে মতবিনিময় করছেন বলে জানিয়েছেন তিনি।

প্রতিনিধি দল রাখাইন ষ্টেটে সেদেশের সরকার কর্তৃক ইতিপূর্বে প্রত্যাবাসনের জন্য যে সব কার্যক্রম সম্পন্ন করেছে এবং মডেল ভিলেজ নির্মাণসহ বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করেছে তার একটি ভিডিও চিত্র রোহিঙ্গাদের দেখাবেন।

প্রত্যাবাসনের জন্য কথা বলতে চলতি বছর মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের টেকনাফে এটি তৃতীয় সফর। ইতিপূর্বে মিয়ানমার সরকারের ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধি দল দুদফা টেকনাফে এসে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করে গেছেন। এরি মধ্যে ২০ সদস্যের রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল রাখাইন ষ্টেট পরিদর্শন করে এসেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর