শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

অবরোধ: কক্সবাজারে পথে পথে তল্লাশি

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

রহমান তারেক :
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে কক্সবাজারে নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।
হরতাল বা অবরোধের সময় মোটরসাইকেল আরোহী কিছু ছদ্মবেশী দুষ্কৃতকারী যানবাহনে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপের আশঙ্কা থাকে। তাই সন্দেহজনক লোকজনকে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছেন, মহাসড়কের চকরিয়া অংশে দায়িত্বরত চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও মহাসড়ক, উপসড়কে ছোট যানবাহন চলাচল রয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে কক্সবাজারের সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিকভাবে রয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবির টহল ও অবস্থান দেখা গেছে। টহল দিতে দেখা গেছে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবরোধের কারণে কক্সবাজার থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে সকালে কিছু কিছু যানবাহন মহাসড়কে চলাচল করতে দেখেছেন পথচারীরা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘কক্সবাজারের পরিবেশ স্বাভাবিক রয়েছে। কিছু লোকাল বাস ও বিছিন্নভাবে মানুষ চলাচল করছে। বিশেষ করে রাতে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস গুলো যাতে নিরাপদে পৌঁছতে পারে সে জন্য জেলা পুলিশের বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।’
কক্সবাজারের পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সকল প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি বাড়ানো হয়েছে টহল। র‌্যাব ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে। কোথাও যদি কোন অপ্রীতিকর ঘটনা  বা নাশকতার চেষ্টার খবর পেলেই ব্যবস্থা নেয়া হবে।’
কুমিল্লা রিজিয়ন চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাসিম খান বলেন, ‘চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলরত ছোট-বড় যানবাহনগুলো চলাচলের ক্ষেত্রে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে  হাইওয়ে পুলিশের পেট্রোল টিম সতর্ক অবস্থান রয়েছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর