শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সময় টিভির সিনিয়র রিপোর্টার রুবেলের পিতা মোক্তার আর নেই

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

নুপা আলম :

সময় টিভির কক্সবাজারস্থ সিনিয়র রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের পিতা মোক্তার আহমদ আর নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে কক্সবাজার শহরের মোহাজেরপাড়াস্থ নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোক্তার আহমদ একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা সহ অনেক স্বজন রেখে গেছেন তিনি।

শুক্রবার সকাল ৯ টায় কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষে জানানো হয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সদস্য সময় টিভির কক্সবাজারস্থ সিনিয়র রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের পিতা মোক্তার আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।


আরো বিভিন্ন বিভাগের খবর