শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

চকরিয়ায় সিএনজি ও ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার চকরিয়া:-
চকরিয়ায়-মহেশখালী আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএসজির যাত্রী মোঃ জাবেদ সিকদার (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়। এসময় সিএনজি চালকসহ আরো এক যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার বদরখালী সড়কের ইলিশিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত- মোঃ জাবেদ সিকদার (২৭) মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত ইছহাক সিকদারের ছেলে। তিনি পেশায় রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মহেশখালী থেকে ছেড়ে আসা সিএনজি গাড়িটি ঘটনাস্থল ইলিশিয়ায় পৌঁছলে বিপরীতমূখী ডাম্পার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এমতাবস্থায় যাত্রী জাবেদ সিকদার নিহত হন। আহত চালকসহ অপর এক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে চমেক হাসপাতালে রেফার করেন। তবে, আহতদের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
চকরিয়া থানার তদন্ত (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, বদরখালী সড়কে দুর্ঘটনার খবর শুনেছি। পরে হতাহতদের খোজ নেওয়ার জন্য তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছিলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর