শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার-৩ আসনে কল্যাণ পার্টির অফিস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন আলোচনার তুঙ্গে থাকছে কক্সবাজারের প্রতিটি আসন।হামলা, মামলা, অফিস পোড়ানোর উত্তাপ যেন রীতিমতো ছড়িয়ে পুরো জেলায়।
জানা যায়, গতরাত বৃহস্পতিবার ৩টার দিকে শহরের কস্তুরাঘাট এলাকায় বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মামুন এর নির্বাচনী অফিস পুড়িয়ে দেয় কয়েকজন দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই কাজ করল নির্দিষ্ট বলা যায়নি।
পুড়িয়ে দেয়া নির্বাচনী অফিস দেখভালে দায়িত্বে থাকা মোঃ নোমান জানান, গতকাল রাতে আমি অফিস থেকে বাড়ি যেতে না যেতে খবর পাই আমাদের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। পরে সেখানে গেলে কাউকে আর দেখা যায়নি।
সকালে নিজ নির্বাচনী অফিস পরিদর্শন করেন আবদুল আউয়াল মামুন। এসময় তিনি নিউজনাউকে বলেন, কোনো এক প্রভাবশালী চক্র আমার অফিস পুড়িয়ে দেয়ার কাজে জড়িত থাকতো পারে। একই সাথে আমার যেসব নির্বাচনী এলাকা আছে সেখানে আমার কর্মী সমর্থকের হুমকি দেয়া হচ্ছে, পোস্টার ছেঁড়ানো হচ্ছে।
এছাড়া তিনি আরও বলেন দিনদিন এমন পরিস্থিতি নিয়ে তিনি শঙ্কিত।


আরো বিভিন্ন বিভাগের খবর